1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ময়মনসিংহ-৮ তথা ঈশ্বরগঞ্জ আসনে লড়বেন সাত জন

(ময়মনসিংহ) জেলা প্রতিনিধি: সারওয়ার জাহান দৈনিক দেশ বুলেটিন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী #অধ্যক্ষ_মঞ্জুরুল_হক_হাসান এবং ইসলামি ঐক্য আন্দোলন (চরমুনাই)-এর প্রার্থী #শাহ্_নুরুল_কবির_শাহীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯শে ডিসেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে নির্ধারিত সময়ে তারা পৃথকভাবে ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঈশ্বরগঞ্জে
#জামায়াত মনোনীত অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, #বি_এন_পি  মনোনীত লুৎফুল্লহেল মাজেদ, #এল_ডি_পি মনোনীত এ্যাডঃ আওরঙ্গজেব বেলাল,
#ইসলামি_আন্দোলন_বাংলাদেশ মনোনীত শাহ্ নুরুল কবির শাহীন, (বি এন পি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে সদ্য পদত্যাগ করে এই দলে যোগ দেন),
#জাতীয়পার্টি মনোনীত ফখরুল ইমাম, #খেলাফত_মজলিস মনোনীত আহাম্মেদ হোসেন ভূঁইয়া
ও একজন #সতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়া সহ মোট সাত জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে এই অঞ্চলে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com