মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত সদস্য ও জাহান প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ মাসুদুল হক হাসপাতালের অফিস কক্ষে শনিবার ১টায় প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইজ চেয়ারম্যান এড, আহম্মেদ হোসেন,প্রেসক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সহ-সভাপতি তারিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি রমেশ চন্দ্র সরকার, সদস্য সুবির কুমার সাহা, সদস্য লক্ষ্ন চন্দ্র মন্ডল, প্রমূখ। মাসুদুল হক বলেন, আমি গরিবের ডাক্তার হিসেবে খ্যাত। আমি অসহায় জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকতে চাই।