1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাছের গাড়ি ছিনতাই করার অভিযোগে কটিয়াদীতে সাবেক এমপি পুত্র গ্রেফতার

কামরুজ্জামান ভূঁইয়া
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের (বাজিতপুর – নিকলি) সংসদীয় আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত মজিবুর রহমান মঞ্জুর ছেলে, মফিজুর রহমান সুমনকে, গতকাল১১ ই আগস্ট রবিবার ২০ ড্রাম ভর্তি মাছের গাড়ি ছিনতাই এর অভিযোগে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। অভিযোগের সূত্র থেকে জানা যায়, রবিবার বাজিতপুর উপজেলার সাহরামপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবু তাহের বিশ ড্রাম ভর্তি পাঙ্গাস মাছ একটি টমটমে করে বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। টমটমট গাড়িটি বাজিতপুর বাজার সংলগ্ন, বড় ব্রিজ অতিক্রমের সময় সুমন, তার চার,পাঁচ জন সহযোগীদের নিয়ে টমটমটির গতি রোধ করে। তারা মাছের মালিকআবু তাহের কে টমটম থেকে জোরপূর্বক নামিয়ে দেয় এবং সুমন মাছ ভর্তি টমটম গাড়িটি কটিয়াদী উপজেলা সদরের স্বনির্ভর বাজারের আড়তে নিয়ে যান। এদিকে মাছের মালিক আবু তাহের অন্য একটি গাড়িযোগে কটিয়াদী এসে কটিয়াদী মডেল থানায় মৌখিক অভিযোগ দিলে উপপরিদর্শক ( এসআই) মাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সুমনকে আটক করে।কিন্তু তার আগেই সুমনের সহযোগীরা মাছের গাড়িটি নিয়ে পালিয়ে যায়। তাহের জানান পুলিশ সুমনকে আটক করলেও আমি মাছ ফেরত পাইনি। বাজিতপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির জানান, সুমন বিএনপি কিংবা অন্য কোন অঙ্গ- সংগঠনের নেতা নন। আমরা মাছের গাড়িটি ছিনিয়ে আনার ঘটনার নিন্দা জানাই। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযোগকারী ও আটক ব্যক্তি বাজিতপুর থানার বাসিন্দা হওয়ায়, সুমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, সুমনকে বাজিতপুর থানায় নিয়ে এসেছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com