1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া নবাবগঞ্জে ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত কেন্দুয়ায় ভূমি রাজস্ব আদায়ে অভাবনীয় সাফল্য: প্রবৃদ্ধি প্রায় ৮০% মাদকমুক্ত সমাজ গঠনে ক্রিকেট সরঞ্জাম বিতরণ মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় মাদকসেবনের সময় গ্রেফতার ২ শালিখায় বিট পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

মাদকমুক্ত সমাজ গঠনে ক্রিকেট সরঞ্জাম বিতরণ

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন ক্রিকেট দলের মাঝে ক্রিকেট খেলার সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ক্রিকেট দলের প্রতিনিধিদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. রিফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুবায়ের আহমেদ হিলালী ইমন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলীসহ উপজেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. রিফাতুল ইসলাম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com