1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মাদরাসা শিক্ষার্থীদের কম্বল উপহার দিল লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটি

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

কনকনে শীতে একটু উষ্ণতা দিতে মাদরাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র উপহার দিয়েছে লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হাসনাবাদ এলাকায় দারুল উলুম মহিলা দাখিল মাদরাসার অর্ধশতাধিক ছাত্রীদের মাঝে এ উপহার দেয় ক্লাবটি। এদিকে কম্বল পেয়ে মহা খুশি শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির সভাপতি সাংবাদিক আ.হ.ম মোসতাকুর রহমান, দারুল উলুম মহিলা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি  আবু সাইদ মিয়াজি, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন হাবিবুর রহমান, মাদরাসাটির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, সাংবাদিক ফরহাদ হোসেনসহ আরও অনেকে।

লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির সভাপতি সাংবাদিক আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। এজন্য আমাদের প্রত্যেকের উচিত স্ব স্ব অবস্থান থেকে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com