মাদারীপুর সরকারি ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,জনাব আক্তারুজ্জামান স্যারের ইন্তেকাল

আজ সকাল ০৭ ঘটিকার সময় প্রাতভ্রমণে এসে ষ্টোকজনিত কারনে ইন্তেকাল করেন, মাদারীপুর সরকারি ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আক্তারুজ্জামান আক্তার স্যার।প্রাতভ্রমণ করতে বের হলে,স্যার হটাৎ অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন।পথচারীরা দ্রুতই তাঁর পরিবারকে অবগত করান এবং মাদারীপুর সরকারি সদর হাসপাতালে নিয়ে যান,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে স্যারের মরদেহ তাঁর প্রিয় কর্মস্থল,মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় এবং সেখানেই তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল ৯.৩০ মি:।এরপর তার মরদেহ লাসবাহী গাড়িতে করে,তাঁর নিজ বাড়ি সাভারের আশুলিয়ায় নিয়ে যাওয়া হবে।সদা হাস্যোজ্জল প্রিয় স্যার কে শেষবারের মতো দেখার জন্য বর্তমান ও প্রাক্তন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত হয়েছেন।বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে এবং তিন দিনে শোক ঘোষণা করা হয়েছে। এলাকায় চলছে শোকের মাতন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top