1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জে ৫ ইটভাটায় অভিযান,আড়াই লাখ টাকা জরিমানা

আল আমিন সরকার সোহাগ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
মানব স্বাস্থ্যের জন্য অধিকতর ঝুকিপূর্ণ ও মাটি ব্যবহারে অনুমতি না থাকা সহ বিভিন্ন অনিয়ম থাকার কারনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫টি ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহায়তায় সিংগাইর উপজেলার ৫টি ইটভাটায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানা যায়, ইট ভাটার অবস্থান, দূষণ ও প্রভাব ট্র্যাক করার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রণীত ইটভাটা ট্রেকার পদ্ধতি অনুসরণ করে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন ২০১৩) এর বিভিন্ন ধারা অমান্যের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিংগাইর উপজেলার চান্দহর এলাকার মেসার্স টিএইচবি ব্রিকস, জিএইচবি ব্রিকস, মেসার্স এসএএন ব্রিকস এবং ফোর্ট নগর এলাকার মেসার্স আশা বিক্সস ও মেসার্স এমএইচ ব্রিকসকে ৫০ হাজার করে ৫ ভাটায় মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী জানান, ইট ভাটার অবস্থান, দূষণ ও প্রভাব ট্র্যাক করার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রণীত ইটভাটা ট্রেকার পদ্ধতি অনুসরণ করে ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ পদ্ধতিতে অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো: ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো: আ: রাজ্জাক ও মো: তানজীর হোসেন। মোবাইল কোর্টে সহায়তা করেন মানিকগঞ্জ জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিস।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com