1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

মান্দার মৈনমে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, বৃষ্টিতেই উঠে যাচ্ছে পিচ

মোঃ সোহানুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের ভোলা বাজার থেকে রায়পুর পর্যন্ত সড়ক পাকা করণের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের কাজের কারণে বৃষ্টির পানিতেই বিভিন্ন স্থানে রাস্তার পিচ উঠে যাচ্ছে।

এলাকাবাসী জানান, সড়ক নির্মাণে যেখানে আড়াই ইঞ্চি পুরুত্ব থাকার কথা, সেখানে মাত্র আধা ইঞ্চি পিচ দিয়ে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করা হয়েছে। অভিযোগ রয়েছে, শুক্রবার ছুটির দিনে লোকসমাগম কম থাকার সুযোগ নিয়ে ঠিকাদার ও সংশ্লিষ্টরা দ্রুত কাজ শেষ করে চলে যান।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে জনগণের টাকা অপচয় করা হচ্ছে। কাজের মান একেবারেই নিম্নমানের, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

রায়পুরবাসীর জোর দাবি, সড়কটি পুনরায় সঠিক নিয়মে ও মান বজায় রেখে নির্মাণ করতে হবে। পাশাপাশি, এই কাজে জড়িত ঠিকাদার, প্রকৌশলী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী আরও জানান, যদি দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ পুনরায় সঠিকভাবে সম্পন্ন না করা হয়, তাহলে তারা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com