1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

মায়ের নামে গাইবান্ধায় মসজিদ ও মাদ্রাসা করলেন ডিপজল

Md Necar Uddin
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে
ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দেখালেন ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত। তিনি তার প্রয়াত মায়ের নামে গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন, বাদিয়াখালী এলাকায় নির্মাণ করেছেন “মরহুমা হাজী জবেদা বেগম মাদানিয়া মসজিদ কমপ্লেক্স”।
২০২৩ সালে শুরু হওয়া এই মসজিদের নির্মাণকাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। শুধু মসজিদেই থেমে থাকেননি ডিপজল—এখন সেখানে মাদ্রাসা নির্মাণের কাজও চলমান, যার পুরো পরিচালনার দায়িত্ব নিজেই সামলাচ্ছেন তিনি।
ব্যস্ত চলচ্চিত্রজীবনের মাঝেও মায়ের স্মৃতিকে সম্মান জানিয়ে এমন একটি স্থায়ী সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা নিঃসন্দেহে প্রশংসনীয়। মানুষের জন্য কল্যাণমূলক কাজই যে প্রকৃত উত্তরাধিকার—ডিপজলের এই উদ্যোগ তা আবারও মনে করিয়ে দেয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com