1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

মারা গেছেন সাবেক উপমন্ত্রী

মোঃ কায়সার হামিদ শামীম।বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
২৬ এপ্রিল রবিবার ২০২৬
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
গোলাম সারোয়ার মিলনের বয়স হয়েছিল ৬৯ বছর। তার এক ছেলে ও এক কন্যা রয়েছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকায় বসবাস করতেন।
মিলনের চাচাতো ভাই সুজন মোল্লা এশিয়া পোস্টকে জানান, রোববার জোহর নামাজের পর মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা হবে। পরে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
গোলাম সারোয়ার মিলন ১৯৮৬ থেকে ১৯৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৮১-৮২ মেয়াদে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিলন। রাজনৈতিক জীবনে তিনি একাধিক দলে যুক্ত ছিলেন এবং জীবনের শেষ পর্যায়ে বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com