1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

মিটার না দেখেই বিদ্যুৎ বিল প্রস্তুত; দুলার হাট থানায় ভোগান্তিতে গ্রাহকরা

Giasuddin Bacchu
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে
ভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানায় বিদ্যুৎ গ্রাহকদের মিটার না দেখেই বিল প্রস্তুত করার অভিযোগ উঠেছে। মাঠপর্যায়ে গিয়ে মিটার রিডিং না নিয়েই অনুমানভিত্তিক বিল তৈরি করায় চরম বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মীরা সরেজমিনে এসে মিটার রিডিং না নিয়ে কাগজে-কলমে বিল তৈরি করছেন। ফলে অনেক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের তুলনায় কয়েকগুণ বেশি বিল আসছে, যা পরিশোধ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন তারা।
দুলার হাট এলাকার একাধিক গ্রাহক জানান, “আমাদের বাড়িতে মাসে সীমিত বিদ্যুৎ ব্যবহার হলেও বিল এসেছে অস্বাভাবিক বেশি। মিটার পরীক্ষা করতে বললে কেউ আসে না। অফিসে গেলেও সঠিক সমাধান পাওয়া যায় না।”
আরেক গ্রাহক বলেন, “ভুল বিল সংশোধনের জন্য বারবার অফিসে ধরনা দিতে হচ্ছে। বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্নের হুমকিও দেওয়া হচ্ছে।”
স্থানীয়দের দাবি, নিয়ম অনুযায়ী প্রতি মাসে মিটার রিডার সরাসরি মিটার দেখে রিডিং নেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। এতে একদিকে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে বিদ্যুৎ বিভাগের প্রতি জনআস্থা ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে দুলার হাট এলাকার বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে মিটার না দেখে বিল প্রস্তুতের অনিয়ম বন্ধ এবং ভুক্তভোগী গ্রাহকদের হয়রানি নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com