1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান আটক কিশোরী ধর্ষণ: পিরোজপুরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড রংপুর জেলা ডিবি’র পুলিশের অভিযানে অনলাইন প্রতারক কিশোরগঞ্জে গ্রেপ্তার ২ মাদক দ্রব্য আটক সোনারগাঁওয়ে কৃষি উন্নয়ন নিয়ে জোরালো পার্টনার কংগ্রেস: আধুনিক কৃষির পথে এগোনোর কঠোর আহ্বান মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাংগাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন ৫ মে শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি জমিয়তের অর্ধকোটি টাকা নিয়েও তিন বছর ধরে স্থবির কুবির ইআরপি প্রকল্প বিধান সভা নির্বাচনী ফলাফলের শেষ মুহূর্তে পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

মিঠাপুকুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি( রংপুর) : রংপুর আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র আয়োজনে গতকাল মঙ্গলবার মিঠাপুকুর উপজেলা পরিষদ সভাকক্ষে
গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর থানার এসআই নুর আলম, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার,  সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, সাংবাদিক আমিরুল কবির সুজন,রবি খন্দকার, শাকিল আহম্মেদ, সুলতান মারজান, আশিকুর রহমান মন্ডল, রাখিবুল হাসান রাকিব প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বক্তব্যে বলেন, অপতথ্য, গুজব সমাজে সহিংসতা সৃষ্টির অন্যতম একটি কারণ। এসব তথ্য রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। দেশের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলায় বাধা হয়ে দাঁড়ায়। ভুল তথ্য, অপতথ্য এবং গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। যারা অপতথ্য দিয়ে গুজব রটায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com