1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

মিঠাপুকুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭-২০২৪) এর শুভ উদ্বোধন করা হয়। মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে গতকাল শনিবার দুপুর ১২টায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মিঠাপুকুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান (কামরু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার জেসমিন। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরে আলম সিদ্দিক।এ উদ্বোধনী খেলায় আরো উপ¯ি’ত ছিলেন মিঠাপুকুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খাজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের মিঠাপুকুর উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান উজ্জ্বল, উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের সাবেক খেলোয়াড় মোঃ হিরন পাশা।

এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়ন এবং ১৬ নং মির্জাপুর ইউনিয়ন ফুটবল একাদশ। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বলেন, মাদকমুক্ত মিঠাপুকুর গড়তে খেলাধুলার প্রয়োজন আছে, মিঠাপুকুর উপজেলায় ক্রীড়া উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান।খেলায় ১১ নং বড়বালা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ১৬ নং মির্জাপুর ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com