1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত সর্ববৃহৎ অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত সর্ববৃহৎ চুনা কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা টি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানাটিতে প্রতি মাসে প্রায় ৬০ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন এই চুনা কারখানায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট,জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ফজলে ওয়াহিদ।অভিযান শেষে তিনি বলেন, ‘গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত হয় এমন বেশ কিছু ঢালাই লোহা এবং চুনা কারখানা রয়েছে। এসব কারখানার ব্যাপারে খবর পাওয়ার পর পরই আমরা সেখানে অভিযান পরিচালনা করি।ইতিমধ্যে বালুয়াকান্দী,ভাটেরচর, আনারপুরা গ্রামে অভিযান চালিয়ে একাধিক  অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে এই উপজেলার সর্ববৃহৎ যেখানে ৬টি চুলায় মাসিক আনু:৬০ লক্ষ টাকার গ্যাস জ্বলতো।আমরা মাটির ১৫ফুট নিচে গিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি,পাশাপাশি কারাখানাটির সকল স্থাপনা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছি।এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শাহ আলম রনি, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমূখ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com