মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক ডা. গোলাম রাব্বি প্রিন্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। তিনি মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি প্রয়াত মোঃ খলিলুর রহমানের সুযোগ্য সন্তান। তার এই গৌরবময় অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
ডা. গোলাম রাব্বি প্রিন্সের এ সাফল্য শুধু তার পরিবারের জন্যই নয়, সমগ্র মোংলা উপজেলার জন্যও গর্বের বিষয়। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, পরিশ্রমী ও মানবসেবায় নিবেদিতপ্রাণ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে চিকিৎসা সেবায় নতুন অধ্যায় সূচনা করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার যোগদানের ফলে স্থানীয় জনগণ উন্নত ও আন্তরিক স্বাস্থ্যসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল। তার প্রয়াত পিতার মতোই তিনি সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন—এমনটাই প্রত্যাশা সবার।
পরিবারের পক্ষ থেকে ডা. গোলাম রাব্বি প্রিন্সকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।