1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন

আবু মূসা
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
(২৭ ডিসেম্বর) সকাল ১০.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয় কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন করেন।
সকালে মাননীয় পুলিশ সুপার মহোদয় কুলাউড়া সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আজমল হোসেন।
এরপর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাননীয় পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে ।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সার্কেল অফিস পরিদর্শন শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় কুলাউড়া থানা, জুড়ী থানা ও জুড়ী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।
সেখানে তিনি সংশ্লিষ্ট থানাসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম;কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা, জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com