1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ আজ শুরু হলো এসএসসি পরীক্ষা; কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ার তৎপরতা রসুলপুর শিশু হাসপাতালে রোগীর চাপ, সেবা পেতে দীর্ঘ অপেক্ষা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক দেবীগঞ্জের দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নতুন সম্ভাবনা – সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান কাজিপুরে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ৪৮৪২ শিক্ষার্থী নওগাঁয় ৪০ বোতল এস্কফ (ফেন্সিডিল) সহ একজন গ্রেফতার পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্যসাক্ষাৎ কাঠালিয়ায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

“যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন” নুরুল ইসলাম মণি

মোঃ শাকিল আহমেদ , বামনা (বরগুনা)
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
বরগুনার বামনা উপজেলায় কর্মীসভায় বিএনপি’র ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির  ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন ; “যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন”
অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের তিনবারের সফল সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, আপনারা যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিনঅল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন। সাধারন জনগণ নির্বাচন চায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরগুনা বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ বীরমুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃনমূল নেতা-কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে কর্মীসভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বামনায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে আমার আমলেই হয়েছে। তবে গত ১৭ বছরে কি উন্নয়ন হয়েছে, হ্যাঁ উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর চুরি হয়েছে। তাই উন্নয়নের সঙ্গে যদি থাকতে হয় তবে ধানের শীষের সঙ্গেই থাকতে হবে।
কর্মী সভায় উপস্থিত জনগনকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা কি নির্বাচন চান- এ সময় জনতা হাত উঁচিয়ে নির্বাচন চান বলে আওয়াজ তোলেন।
তিনি বলেন, জাতিসংঘ বলেছে- ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুলি করে মারা  হয়েছে। দেশের ব্যাংকগুলোর টাকা পাচার করে লুট করে নিয়েছে, নির্বাচনের নামে মানুষকে জিম্মি করে দিনের ভোট রাতেই করেছে ক্ষমতার লোভে। ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিস্ট হাসিনা  ৫০ হাজার মানুষকে তারা গুলি করে আহত করেছে।
বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মামুন খান-এর সভাপতিত্বে  কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বামনা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম-আহবায়ক এনায়েত কবীর হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব রুহুল আমীন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com