1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত, ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুর অনুমতি ছাড়াই ‘পৃথিবী চষে বেড়াচ্ছেন’ ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা Giocare da mobile su Betarino Casino: accesso facile e tante opportunità শিক্ষক থেকে ‘মহামান্যে’র পথে মির্জা ফখরুল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর Discover the top slots at Falcon Casino: a player’s guide to the best games Обзор Pinco: безопасные платежные методы и доступ к играм

যশোরের সরকারি সিটি কলেজে সিরাতুন্নবী (সা.) পালন

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭৫২ বার পড়া হয়েছে

যশোর সরকারি সিটি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৬ হিজরী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও হাম, নাত, গজল, রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের হলরুমে এই আয়োজন করা হয়।বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর কর্মময় জীবন বৃত্তান্ত তুলে ধরেন। তারা বলেন, বিশ্বনবী তার জীবদ্দশায় বিশ্ব মানবতার মুক্তির জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন মহান আল্লাহতালা প্রদত্ত নবী ও রাসুল। বিশ্বনবীর জীবন ও চরিত্রের সাথে ইহজগতের কোন মানুষ দিয়ে মিলানো যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী কাজ করে গেছেন। অন্ধকারের যুগ থেকে তিনি আরববাসীকে মুক্ত করেছেন। বিশ্বমানবতার শান্তির দূত ছিলেন তিনি।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আহম্মদ উল্লাহর সভাপতিতে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু। প্রধান আলোচক ছিলেন দড়াটানা মসজিদের খতিব মাওলানা মুফতি আমানুল্লাহ কাসেমী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুল হালিম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, ছাত্র শিবির সভাপতি আরাফাত ইসলাম এবং বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহীনুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এইচকে নাহিদ হাসান। পরে দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com