1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার

যশোরে আহত জুলাই যোদ্ধা এনামকে দেখতে হাসপাতালে নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিত

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

আজ রোববার (০৪ জানুয়ারি) সকালে এনাম সিদ্দিকির ছুরিকাঘাতের খবর শুনেই তারা হাসপাতালে ছুটে আসেন।এ সময় তারা দোষীদের দ্রুত আটকের দাবি জানান। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এনাম সিদ্দিকি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। তিনি একজন নিরীহ ব্যক্তি। তার অপরাধ কী, তা আমরা বুঝতে পারছি না। তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং জাতীয়তাবাদী দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আমার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন এটাই কি তার অপরাধ? যদি তাই হয়ে থাকে, তাহলে সকলকে সঙ্গে নিয়েই এ ঘটনার জবাব দেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com