1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

যশোরে জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে
যশোরে ২০২৪ সালের জুলাই যোদ্ধা এনাম সিদ্দীকি (৩২) ছুরিকাঘাতে আহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এনাম সিদ্দীকি এনায়েতপুর গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছালে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি তাঁকে পথরোধ করেন। এ সময় হামলাকারীরা প্রথমে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাম হাতের ডানা ও কাঁধের ওপর ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ৩ নম্বর পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির এক্স-রে ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর আঘাতের বিস্তারিত অবস্থা সম্পর্কে জানা যাবে।
এদিকে, ঘটনার খবর শুনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং এনাম সিদ্দিকির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com