1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ১২ জুন

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে বুধবার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার কমলেশ মজুমদার স্বাক্ষরিত তফশীল অনুযায়ী নির্বাচন হবে চলতি বছরের ১২ জুন।

যশোর জেলা ক্রীড়া সংস্থায় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি। দায়িত্বশীলরা গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলারদের নামের তালিকা যথা সময়ে নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করেননি। এর ফলে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। দেখা দেয় জটিলতা। জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নম্বর ৩৪.০৩.০০০০.০০২.৪৩.০০৫১২-৯১৬ তারিখ ১৮ এপ্রিল, ২০২৪ পত্র অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। এই কমিটি ৯০ দিনের মধ্যে জেলার বৃহৎ ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করবেন। এডহক কমিটি নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। এই নির্বাচন কমিশনার নির্বাচনী তফশীল ঘোষণা করেন।
সর্বশেষ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে ক্রীড়া সংগঠকরা দু’টি গ্রুপে বিভক্তি হয়ে নির্বাচনে অংশ নেন। মল্লিক-সালেক-কবির ক্রীড়া উন্নয়ন প্যানেল থেকে ২৪ জন ও মকসেদ সফী-সরু চৌধুৃরি ও আসাদুজামান মিঠু প্যানেল থেকে তিনজন নির্বাচনে জয়ী হন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com