1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জন কে গ্ৰেপ্তার করেন পুলিশ

রেজাউল করিম মুন্না
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঢাকার পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তিনি ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক অভিযোগ করেছেন তিনি সোমবার রাতে পল্লবী থানার বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে হামিদুর রহমান ও এনামুল হক নামে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজন ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগের পর ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ছাড়া, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মামলায় অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারীর অভিযোগ-গতকাল সোমবার রাতে পল্লবীর ইউসিবি চত্বর এলাকায় ওই তাকে ১৬ জন ব্যক্তি মিলে ধরে নিয়ে যায়। পরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে। হাসপাতালে ভুক্তভোগী নারী বলেন, তার বয়স ৫০ বছর। তুরাগ এলাকায় থাকেন। ঢাকায় একটি পত্রিকায় কাজ করেন। সোমবার রাত ১১টার দিকে ইউসিবি চত্বর এলাকায় অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যান। এ সময় ওই এলাকার ১৬ জনের প্রতারকচক্র তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com