1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

রাজবাড়ী জেলা বিএনপি এর প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর, প্রবাসী বিএনপির শোক

মো:মাহ্ফুজুর রশীদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে
সৌদি আরবে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা প্রবাসী লিটনের মরদেহ অবশেষে তার নিজ গ্রাম কালুখালী উপজেলার মসুরিয়া গ্রামে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে রাজবাড়ী প্রবাসী জেলা বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, প্রবাসে মৃত্যুবরণকারী লিটনের মরদেহ দেশে আনা এবং পরিবারের কাছে পৌঁছে দিতে বিভিন্ন মহলের সমন্বয়ে দীর্ঘ প্রচেষ্টা চালানো হয়। এ উদ্যোগকে ঘিরে প্রবাসীদের মাঝে সন্তুষ্টি প্রকাশ পায়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, সরকারের উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা ও সংশ্লিষ্টদের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যেই মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দুরদর্শি চিন্তাভাবনার ধারাবাহিকতায় প্রবাসীরা সন্তুষ্টি জানিয়েছেন।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এম পি।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যান এবং বৈদেশিক মন্ত্রনালয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর এম পি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য  জবাব হারুন অর রশিদ হারুন এম পি রাজবাড়ী-২
এছাড়াও সহযোগিতায় ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম রুবেল, বিশিষ্ট সমাজসেবক আজমীর হোসাইন
সাবেক আহ্বায়ক সদস্য,যুবদল ঢাকা মহানগর উত্তর।সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,ঢাকা কলেজ সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক,ঢাকা কলেজ।
, কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং গণঅধিকার পরিষদের বশির আহমেদ।
তাদের সম্মিলিত প্রচেষ্টায় মরদেহটি যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী প্রবাসী জেলা বিএনপি এক শোক বার্তায় মরহুম লিটনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com