1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মান্দা থানা পরিদর্শন

আরিফ হোসেন উপজেলা প্রতিনিধি মান্দা নওগাঁ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে
রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় নওগাঁ জেলার মান্দা থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মান্দা থানায় পৌঁছালে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআইজি মহোদয় পরিদর্শনকালে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, মামলা সংক্রান্ত অগ্রগতি, গ্রেফতারি কার্যক্রম, থানার সকল রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় মান্দা থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com