1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাতের অন্ধকারে ওত পেতে থেকে,পাশের বাড়ির প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা

মোঃ রোকন উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আমেনা আক্তারের ভাস্যমতে, গত ২ জুন ২০২৪ ইং রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে বাথরুমে যাওয়ার জন্য ঘরের পাশের দরজা খুলে বের হওয়ার সাথে সাথেই, ওত পেতে থাকা কাদির বেপারী পিছন থেকে এসে এক হাতে মুখ চেপে ধরে ও আরেক হাতে জড়িয়ে ধরে বাড়ির পার্শে থাকা পাট ক্ষেতের দিকে নিয়ে যাওয়ার চেস্টা করে।

কিছুক্ষণ ধস্তাধস্তি করার পরে মুখের হাত সরাতে সক্ষম হয় এবং বাচাও বাচাও বলে চিৎকার করে ওঠে, এদিগে পাশের রুমে অসুস্থ শশুর কে নিয়ে প্রায় সজাগই ছিলেন শাশুরী ডাক চিৎকার শুনে দৌড়ে পাশের রুমে গিয়ে পুত্র বধুকে না দেখে সাথে সাথেই ঘরের বাহিরে গিয়ে ছেলের বউকে ভয়ে কাপতে দেখে ও পাশের বাড়ির কাদির বেপারীকে দৌড়ে চলে যেতে দেখে শাশুরী।

শাশুরী আরো বলেন গত দুই বছর আগে এই কাদির বেপারী আমার ঘরের বেড়া কেটে আমার রুমে ঢুকে, আমি তাকে দেখে  হাউমাউ করে চিৎকার করলে, আশে পাশের লোকজন  তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখে, এ নিয়ে এলাকার সমাজ পতিদের ডেকে শালিশ করার পরেও প্রায়ই তাকে রাতের বেলায় ফুছকি ফাছকি ও ঘরের কোনা কাঞ্চিতে দাড়িয়ে থাকতে দেখা যায়।

তাকে নিয়ে আমরা সব সময়ই আতংকে দিনাতিত করে আসতেছি, এখন হঠাৎ আমার ছেলের বউয়ের সাথে এই ঘটনা ঘটালো, আমি স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতা চাই এবং এর সুস্ঠ বিচার চাই। জানতে চাইলে আমেনা আক্তার ও তার শাশুড়ী আরো বলেন, সে বিভিন্ন নেশায় আশক্ত, এই ঘটনা আমরা যেনো কারো কাছে না বলি এজন্য আমাদের হুমকি দামকি ও ভয় ভিতি দেখাচ্ছে। তাই আমরা তাকে আসামী করে সখিপুর থানায় একটি অভিযোগ ও করে আসছি, বিবাদীর নাম মোঃ কাদির বেপারী বয়স (৪২) পিতা মৃত গফুর বেপারী সাং দক্ষিণ তারাবুনিয়া সাহেদআলী  বেপারীর কান্দি ওয়ার্ড নং ৮।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com