1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

রাবিতে আনর্ত নাট্যমেলা

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আনর্ত নাট্যমেলা শুরু হয়েছে। ‘জ্যামিতিক জীবন বহুকোণে হয় তার স্বরূপে সমর্পণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ মেলার ২য় দ্বিতীয় আসর।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে মেলাচত্বরে বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
দুই দিনব্যাপী এই আয়োজনে আছে ‘নাট্য আড্ডা: নাট্যচর্চায় নাটকীয় স্মৃতিচারণ’, ‘নাট্যচর্চার পঞ্চাশ বছর: কী পেয়েছি, কী পাইনি’, ‘থিয়েটারের কাগজ: যতরকম দায়’ শীর্ষক বৈঠক; আনর্ত স্বীকৃতি ২০২৪ প্রদান;  মঞ্চনাটক ‘পারো’ (দেশ নাটক, ঢাকা), ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’ (মধ্যমগ্রাম নৃত্যবিতান, ভারত), ‘কহে ফেসবুক’ (আরণ্যক, ঢাকা) ও ‘মূল্য-অমূল্য’ (অনুস্বর, ঢাকা); পালানাটক ‘কালিন্দীর গীত’ (সারথি থিয়েটার, গাইবান্ধা), পথনাটক ‘সুনাগরিকের সন্ধানে’ (অনুশীলন, রাবি) ও ‘বহমান’ (সমকাল, রাবি); গানের আসর ও দর্শক-অভিনেতা-নির্মাতার আড্ডা ইত্যাদি।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে মেলা চত্বরে ছাড়াও কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্রশিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এসব অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন তারিক আনাম খান, মলয় ভৌমিক, গাজী রাকায়েত, বন্যা মির্জা, আব্দুস সেলিম, আহমদ ইকবাল হায়দার, মোহাম্মদ বারী, মাসুম রেজা, সালাউদ্দিন লাভলু, অরুণা বিশ্বাস, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ এবং ভারত থেকে অংশুমান ভৌমিক, মলয় মিত্র, সঞ্চয়িতা বসু প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com