1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
গাইনী বহিঃবিভাগে আকস্মিক পরিদর্শন খুলনা-৬ আসনে জামায়াতের জয়! হার বিএনপি! ৩ প্রার্থীর ভরাডুবি! ঘামঝরানো পরিশ্রমে হাসছে গদখালীর ‘ফুলের রাজ্য’: নেপথ্যে এক অন্যরকম জীবনযুদ্ধ ৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’ তারেক রহমানের মন্ত্রী পরিষদের নতুন চমক, রাজশাহীবাসী উচ্ছ্বসিত ও উৎকণ্ঠিত! ‘আয়না ঘর’ থেকে সংসদে: ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকী আজ নির্বাচন শেষে আবারো চুরি: সোনাগাজীতে মাদ্রাসা ও মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের ফার্নিচার ব্যবসায়ী মো. আজিজুল হক(মনা) অনন্ত নিদ্রায়

রাবিতে জলঢাকা উপজেলা সমিতির সভাপতি সুলতান, সম্পাদক আজাদ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৬৬১ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জলঢাকা উপজেলা সমিতির ২০২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সচিব মো. সুলতান আলীকে সভাপতি এবং উপস্থিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করা হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ) ড. এম. এ. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনে সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ আংশিক কমিটির অনুমোদন দেন সমিতির উপদেষ্টা মঞ্জরুল ইসলাম খান (বাবু)।
এবং নতুন কমিটির সভাপতি-সম্পাদক সমন্বয় করে  আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়।
ইফতার অনুষ্ঠানে জলঢাকা উপজেলা সমিতির উপদেষ্টা আর. এস. ডি. এস. রাজশাহী জেলার নির্বাহী পরিচালক মঞ্জরুল ইসলাম খান (বাবু), দুর্নীতি দমন কমিশন রাজশাহী জেলা কার্যালয়ের সমন্বিত উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এবং রাজশাহীস্থ জলঢাকার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com