1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাইনী বহিঃবিভাগে আকস্মিক পরিদর্শন খুলনা-৬ আসনে জামায়াতের জয়! হার বিএনপি! ৩ প্রার্থীর ভরাডুবি! ঘামঝরানো পরিশ্রমে হাসছে গদখালীর ‘ফুলের রাজ্য’: নেপথ্যে এক অন্যরকম জীবনযুদ্ধ ৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’ তারেক রহমানের মন্ত্রী পরিষদের নতুন চমক, রাজশাহীবাসী উচ্ছ্বসিত ও উৎকণ্ঠিত! ‘আয়না ঘর’ থেকে সংসদে: ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকী আজ নির্বাচন শেষে আবারো চুরি: সোনাগাজীতে মাদ্রাসা ও মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের ফার্নিচার ব্যবসায়ী মো. আজিজুল হক(মনা) অনন্ত নিদ্রায়

রাবিতে শহীদ সুখরঞ্জন সমদ্দারের অন্তর্ধান দিবস পালিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪০৭ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তৎকালীন ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমদ্দারের অন্তর্ধান দিবস পালিত হয়েছে। আজ ১৪ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাবি গ্রন্থাগার চত্বরে শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তাঁরা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন। সেখানে ১৯৭১ সালের ১৪ এপ্রিল রাবি ক্যাম্পাসে অবস্থানরত বর্তমান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শহীদ সুখরঞ্জন সমদ্দারের অন্তর্ধান ও পারিপার্শ্বিক ঘটনাবলী সম্পর্কে স্মৃতিচারণ করেন।
অন্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম,  ছাত্র- উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সেখানে সংস্কৃত বিভাগসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী সেনারা ক্যাম্পাসের বাসা থেকে সুখরঞ্জন সমদ্দারকে ধরে নিয়ে যায় ও একই দিনে ক্যাম্পাস সংলগ্ন কাজলা পুকুর পাড়ে তাঁকে গুলি করে হত্যা করে বলে জানা যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com