1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। গত ৫ মে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। আজ তিনি এ পদে যোগদান করেছেন।
সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম ২০১২ সালের ২৩ সেপ্টেম্বরে রাবির আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০১৪ সালে ৬ আগস্ট সহকারী অধ্যাপক এবং ২০২২ সালের ১৪ নভেম্বর সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষক, রাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের নির্বাচিত সিন্ডিকেট সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন  আন্তজার্তিক জার্নালে তাঁর বেশ কিছু আইন-বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি চারটি গুরুত্বপূর্ণ আইন বিষয়ের উপরে পুস্তক প্রণেতা,  যা আইন অঙ্গনে বহুল প্রচলিত।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ এবং বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দসহ আরও অন্যান্য শিক্ষকমণ্ডলী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com