1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

ফজলে রাব্বি পরশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ জানুয়ারি, ২০২৬ খ্রি.
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন।
শিবির সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল বিগত কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি এমফিলে অধ্যয়নরত আছেন।
অন্যদিকে, নির্বাচিত সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮–২০১৯ সেশনের শিক্ষার্থী। নতুন নেতৃবৃন্দ শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
সদস্য সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখা সদস্যবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com