1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

রায়পুরাতে মাদক বিরোধী এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ হাবিবুর মুনতাসির শিহাব বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের এক ব্যতিক্রমী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা এবং খেলার উদ্বোধন করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মজিবুর রহমান।
আজ দুপুরে চর আড়ালিয়া কান্দাপাড়া বালুর মাঠে চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা: মাসুদা জামান এর সভাপতিত্বে এবং রায়পুরা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: আশরাফুল ইসলাম সবুজ
এর সঞ্চালনায় উক্ত খেলা অনুষ্ঠিত হয়। এসময় খেলায় আরো উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এনটিভির রায়পুরা প্রতিনিধি সাংবাদিক মো: ফরহাদ আলম,সাবেক মেম্বার মোসলেম মোল্লা,আফরোজা মেম্বারসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অংশগ্রহণকারী দল দুইটি হলো বাঘাইকান্দি কাজী বাড়ী তরুণ সংঘ বনাম চর আড়ালিয়া বন্ধু ক্লাব মধ্যে কার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শত শত মানুষ খেলা উপভোগ করেন এবং উল্লাস প্রকাশ করেন। খেলায় নির্ধারিত ৯০ মিনিট সময়ে ১-০ গোলে চর আড়ালিয়া বন্ধু ক্লাবকে পরাজিত করে বাঘাইকান্দি কাজী বাড়ী তরুণ সংঘ চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিগন তাদের হাতে উপহার তুলে দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com