1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

রৌমারীর যাদুরচরে আরিফুল হত্যাকান্ডের এজাহার ভুক্ত আসামি নুরুজ্জামাল গ্রেপ্তার

আশরাফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী নুরুজ্জামালকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামী নুরুজ্জামাল উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম (ট্যাংরাপাড়া) এলাকার হামেদ আলীর ছেলে। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, হত্যা মামলার আসামী নুরুজ্জামালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ যে, কয়েকমাস থেকে আরিফ নিজেই ট্রাক্টর চালিয়ে বালুর ব্যবসা করে আসছিলেন। এ বালুর ব্যবসা কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে। একপর্যায়ে নিহতের বড় ভাইকে বলে আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে নিহত আরিফ। তাকে ঠিক হতে বলেন, না হলে তাকে খেয়ে ফেলবো বলে হুমকি দেন আসামী ইমন। রোববার (১৬ মার্চ) ভোরে ট্রাক্টর চালাতে যাওয়ার জন্য আরিফকে মোবাইল কলে ডাকেন আরেক বালু ব্যবসায়ী ট্রাক্টর নুরুজ্জামাল। তার কথা মতো গাড়ী নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। পরে রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনয়িনের ধনারচর চরেরগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্বপারে আরিফের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে থানা আনে পুলিশ। পরে রোববার রাতে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন নিহতের বড় ভাই আতিকুর রহমান। নিহত আরিফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামালের ছেলে। তিনি যাদুচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম গ্রামে বাসিন্দা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com