1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ফার্মেসি থেকে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ১

শরীফ হোসেন 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

লক্ষ্মীপুর পুরাতন গরুহাটা রোডে অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনের সামনে অবস্থিত ‘সরকার মেডিকেল’ নামক একটি ফার্মেসি থেকে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় ফার্মেসিটির পরিচালক মাধব সরকারকে।
গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি দল ছদ্মবেশে ক্রেতা সেজে ফার্মেসিটিতে প্রবেশ করে। এ সময় ডিবি সদস্যরা বিশেষ ইশারায় মাদক কেনার আগ্রহ প্রকাশ করলে ফার্মেসির পরিচালক মাধব সরকার তাদের কাছে জানতে চান—কোথা থেকে তারা এ বিষয়ে তথ্য পেয়েছেন। উত্তরে ছদ্মবেশে থাকা ডিবি সদস্য জানান, তিনি আগে থেকেই বিষয়টি জানেন।
এই কথোপকথনের একপর্যায়ে মাধব সরকার বিদেশি মদ সরবরাহ করতে উদ্যত হলে, আগে থেকেই প্রস্তুত থাকা ডিবি পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কারণ, কথিত সরকার মেডিকেলের সামনেই অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন, ডান পাশে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির বহুবার নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবন এবং পেছনে লক্ষ্মীপুরের ইউএনও’র বাসভবন অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাধব সরকার এর আগেও দুই থেকে তিনবার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরও তিনি তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপস্থিত ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে তারা তদন্তের স্বার্থে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
আরও জানা গেছে, মাধব সরকারের বাড়ি লক্ষ্মীপুরের জোড় দিঘীরপাড় এলাকায়। তার বিস্তারিত পরিচয় ও এই মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত চলছে।
পরে গ্রেপ্তারকৃত মাধব সরকারকে ডিবি পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com