1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‎‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গৌরনদীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভালুকায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার লক্ষে দিনব্যাপী মতবিনিময় সভা হাতপাখা বিজয়ী হলে কাউকে হয়রানি করা হবে না :মফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই যশোরে ১১ দলীয় ঐক্যজোটের পথসভা: ‘দ্বিমুখী রাজনীতি জনগণ মেনে নেবে না’—হাসনাত আব্দুল্লাহ বগুড়ায় মোডিফাই করে উচ্চ শব্দ সৃষ্টি বৈধ কাগজ পত্র না ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা চিরিরবন্দরে বাসের ধাক্কায় শিশু নিহত ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নওগাঁও ১ আসনের প্রার্থী জনসভা করেন সাপাহারে বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিশাল মিছিল ও পথসভা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুযাইফার মৃত্যু লক্ষ্মীপুরের চার সংসদীয় আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তায় প্রশাসন

লক্ষ্মীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে ভুয়া নারী আইনজীবী আটক, পুলিশে সোপর্দ

মাহমুদুর রহমান মনজু  
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ওয়াহিদা আক্তার শিল্পী নামের এক ভুয়া নারী আইনজীবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, আটক নারীর বাড়ি ঢাকায়।
প্রত্যক্ষদর্শী ও জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক মক্কেলের সঙ্গে কথা বলছিলেন ওই নারী। নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে তিনি ওই ব্যক্তিকে আইনি পরামর্শ দিচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে লক্ষ্মীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব তার পরিচয় জানতে চান। এ সময় তার কথাবার্তা ও আইনি তথ্যের অসংলগ্নতা ধরা পড়ে।
সন্তোষজনক উত্তর দিতে না পারায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অন্যান্য আইনজীবীরা তাকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ করেন।
জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ জানান, জিজ্ঞাসাবাদের সময় ওই নারী একাধিক ভুয়া পরিচয়পত্র দেখান। পরে চাপের মুখে তিনি স্বীকার করেন যে তিনি কোনো আইনজীবী নন।
লক্ষ্মীপুর আদালতের কোর্ট পরিদর্শক এম. এ. জলিল বলেন, “আটক নারী নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় জেলা আইনজীবী সমিতিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com