1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ এর নির্বাচন

‎লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ‎সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে
‎উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আ হ ম মোশতাকুর রহমান সভাপতি ও সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
‎মোশতাকুর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং পাবেল এনিয়ে ৪ বার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি।
‎২০২৬-২০২৭ এই দুই বছরের জন্য প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেন রানা ( নাগরিক টিভি ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর ), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন (আজকালের খবর) ও প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য রাজিব হোসেন রাজু (আমার দেশ) ও আফজাল হোসেন (সবুজ জমিন)। এছাড়া সহ-সভাপতি পদে জহির উদ্দিন (বিটিভি) ও জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন) সমান ভোট পেয়ে ড্র করেছেন। পরবর্তীতে এই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
‎সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন, প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা পুনরায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। প্রেস ক্লাবের ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়নে অতীতের মতো সর্বোচ্চ চেষ্টা করবো। প্রেস ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
‎সভাপতি মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কার্যনির্বাহী কমিটির সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
‎প্রসঙ্গত, ১৯৮১ সালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব গঠিত হয়। ২০২৬-২৭ এই দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ক্লাবের সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সদস্য কামাল উদ্দিন, কাজী মাকছুদুল হক, রেজাউল করিম পারভেজ ও সানা উল্লাহ সানু। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com