1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ: ৩ জন গ্রেফতারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব মোড়াকরি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১ ঘটিকায় হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশক্রমে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সির নেতৃত্বে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর পূর্ব মোড়াকরি গ্রামে আফজাল মিয়া ও মহরম আলী মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে আফজাল মিয়ার পক্ষ থেকে ১. মোঃ হেলাল মিয়া (৩০) ও ২. আক্তার আলী (৪৫) এবং মহরম আলী মেম্বারের পক্ষ থেকে তিতু মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে উভয় পক্ষের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মারামারিতে ব্যবহৃত ১০টি ফিকল, ১১০টি বাঁশের চুকানো লাঠি, ৪টি লোহার কোচা, ৬টি লোহার শাবল এবং ৪টি দা উদ্ধার করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com