1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দা উপজেলায় ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেফতার মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ২ আসামীকে কোর্টে প্রেরণ বোদায় বিষে ফসল নাশ, মসজিদে যেতেও মৃত্যুহুমকি কক্সবাজার ঈদগাওর মানবিক ডা: ইউসুফ আলীর বিরুদ্ধে কাল্পনিক অভিযোগের প্রতিবাদ আলীকদমে মানববন্ধন পথচারীকে বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারানোয় সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নিউজ, ফুটেজ, বাইটস ও ছবি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দাপুটে সাফল্য কুইজ ও প্রকল্প প্রদর্শনীতে চ্যাম্পিয়ন, বিজ্ঞান অলিম্পিয়াডে রানারআপ — জেলায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ক্ষুদে বিজ্ঞানীদের প্রধানমন্ত্রীর ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পীরগঞ্জে বিশেষ উদ্যোগ ভূমিধস পরাজয়ের পর আজ বিকেলে সংবাদ সম্মেলনে মমতা-অভিষেক ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে : হুইপ আশরাফ

লালমনিরহাটে আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিশুদের জন্য আধুনিক, আনন্দমুখর ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (০৫ মে ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে বিজিবি ১৫ এর অধিনায়ক লে: কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি আনন্দদায়ক ও আকর্ষণীয় পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে স্কুলে আসতে আগ্রহী হয় এবং সহজভাবে পাঠ গ্রহণ করতে পারে।

এ লক্ষ্যে শ্রেণিকক্ষে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আলোচনা করে শেখার সুযোগ পাবে এবং তাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও দলগত কাজের মানসিকতা গড়ে উঠবে বলে জানান তিনি।

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন স্থাপন করা হয়েছে। এখানে শুধু খাবার সরবরাহ নয়, বরং পুষ্টিকর খাদ্যের প্রতি আগ্রহ তৈরি করাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, এ সকল উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ, সুস্থ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে, যেখানে তারা শেখার পাশাপাশি নিজেদের সম্ভাবনাকে বিকশিত করতে পারবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com