1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

শিবচরে জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ রিদয় মৃধা
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে
বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) বিকেলে মাদবরেরচর  ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পাঁচ্চর গোলচত্বরের পাশে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব শাজাহান মোল্লা সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছিল।ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন।মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই।হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। তিনি বলেন,২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি।দিনের ভোট রাতের মধ্যেই শেষ।দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল ফ্যাসিস্ট সরকার।সমগ্র বাংলাদেশকে একটি কারাগার বানিয়েছিল। আয়নাঘরের মতো একটি দোজখ খানা ও তারা বানিয়েছিলো।
শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুজ্জামান জামালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মুরাদ হোসেন,মাদারীপুর  জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সোরহাব হাওলাদার,শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান,শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত কমিশনার, শিবচর উপজেলা বিএনপি যুবদল নেতা কাজী খোকনুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com