০৩ জানুয়ারি ২০২৬ তারিখ ডিমলা উপজেলার কাকড়া বাজার, নটাবাড়ি, শালহাটি এলাকায় নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় একটি বালু সহ ট্রাক্টর আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ডিমলা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। ডিমলা থানা পুলিশের একটি দল এবং গ্রাম পুলিশ এসময় সহযোগিতা করে। জনসচেতনতা বৃদ্ধিতে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা এর কঠোর অভিযান/মোবাইল কোর্ট অব্যাহতভাবে চলমান থাকবে।