1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

শিরোনাম: নওগাঁর মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ

মোঃ সোহানুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদান হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মান্দা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মকে, সিনিয়র সহ-সভাপতি, মান্দা উপজেলা।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামতের জন্য এই ঢেউটিন ও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সরকার সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ভুক্তভোগীদের মাঝেই এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com