1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

শীতের রাতে মানবতার উষ্ণ ছোঁয়া: গোয়ালন্দে অসহায় মানুষের পাশে হোসাইন ডিউরেবল পলিমার।

ইলিয়াছ শাহেদ 
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে
তীব্র শীত আর কনকনে ঠান্ডায় যখন অসহায় মানুষগুলো কাঁপছে, ঠিক তখনই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
 গভীর রাতে উপজেলার জামিদার ব্রিজ সংলগ্ন এলাকা, দৌলতদিয়া ও আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা উপেক্ষা করে স্বেচ্ছাসেবীরা সরাসরি অসহায় মানুষের কাছে পৌঁছে গিয়ে এই সহায়তা প্রদান করেন, যা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন ফকিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা বলেন,
“সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের কষ্ট লাঘবে সামান্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে এবং সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড শুধু শিল্পক্ষেত্রেই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও নিয়মিতভাবে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে—যা প্রতিষ্ঠানটিকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com