1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমার আর কোনো পদ লাগবে না- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

লিখন বনিক শুভ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভায় তিন রাস্তার মোড় ঘোস সুইটস এর সামনে শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত পথসভায় দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) তার বক্তব্যে বলেন “আগামী ৭ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি সমর্থন রেখেই তিনি আমাকে আপনাদের কাছে আবার পাঠিয়েছেন। আগামী ৭ তারিখের নির্বাচনে আপনারা যদি আমাকে বিপুল ভাবে সমর্থন দেন তাহলে আমি কি হবো এটা বড় কথা নয়। আমি মন্ত্রী হয়েছি, দলের দায়িত্ব পেয়েছি, এমপি হয়েছি।” আমি শুধু এটাই বলতে পারি- “আমি যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি তাহলে আমার মন্ত্রীত্ব/পদ কিছুই লাগবে না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমার আর কোনো পদ লাগবে না।”
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১৫ বছরে সেতাবগঞ্জ পৌরসভার স্যানিটেশন থেকে শুরু করে পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, রাস্তা-ঘাট প্রতিটি বিভাগে আমূল পরিবর্তন হয়েছে। পৌর মেয়রের হাতে সেতাবগঞ্জ পৌরসভার আরও অনেক প্রকল্প রয়েছে, এসব প্রকল্পের যদি বাস্তবায়ন হয় তবে সেতাবগঞ্জ পৌরসভার চেহারা আরও পাল্টে যাবে। পরিশেষে তিনি আগামী ৪ জানুয়ারি সকাল ১১ টায় সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (বড়মাঠ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষ সভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানান।
উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন, সেতাবগঞ্জ পৌর মেয়র মোঃ আসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি- মোঃ লিয়াকত আলী, সহ সভাপতি- নইমুদ্দিন শাহ্, সাধারন সম্পাদক- নূরে আলম কাওছার, বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ফরহাদ মতিন চৌধুরী, মোরশেদ মতিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রমূখ ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com