1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা

শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

খান জাহিদ ইকবাল 
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী মোঃ ইব্রাহীম গাজীর দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার বল্লভপুর গ্রামে তার বসতবাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালায় মাসুদুর রহমান (৫৫), শরিফুল ইসলাম (২১), জি. এম. জিন্নাত আলী (৫০), সালমান (২২), সোলাইমান (২৩) ও ছোট্টু (৪০) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় ইব্রাহীম গাজীর মেজো ছেলে মনিরুল ইসলাম বাধা দিলে শরিফুল ইসলাম ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মেরে গুরুতর জখম করে। এছাড়া মাসুদুর রহমান শাবল দিয়ে আঘাত করলে তার বাম হাত ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।
ছেলেকে উদ্ধার করতে গেলে ইব্রাহীম গাজী ও তার পুত্রবধূ আঞ্জুয়ারা পারভীনকে মারধর করা হয়। পরে হালিমা বেগম এগিয়ে এলে জি. এম. জিন্নাত আলী লোহার রড দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে। এ সময় অন্যান্য আসামিরাও এলোপাতাড়ি মারপিট করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে এবং ছোট্টু ঘর থেকে নগদ ৬৫ হাজার ৩০০ টাকা ও মাসুদুর রহমান প্রায় ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এছাড়া সালমান ও শরিফুল ইসলামসহ কয়েকজন আঞ্জুয়ারা পারভীন এবং সোলাইমান, মাসুদুর রহমান ও ছোট্টু হালিমা বেগমের শ্লীলতাহানি করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মোঃ ইব্রাহীম গাজী শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com