1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

শ্রীপুরে কিশোর গ্যাং এর সহযোগিতায় স্বামীর উপর হামলা

রফিক ঢালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

গাজীপুর শ্রীপুরে সাতখামাইর এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীকে শায়েস্তা করতে ছেলে ও বোনের ছেলেকে দিয়ে কিশোর গ্যাং এর সহযোগিতা নিয়ে আসাদুল্লাহ (৪৫) উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ১৮ মার্চ রোজ মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার বরমী ইউনিয়ের সাতখামাইর এলাকার দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোক্তাভোগী বলেন, আমি বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্য করে সাতখামাইর রেললাইনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ  ১২ থেকে ১৫ জন কিশোর আমাকে মারধোর করা শুরু করে, পরে আমি যখন বাঁচা বাঁচা করে চিল্লা-চিল্লি করা শুরু করি, তখন আশেপাশের লোকজন খুঁজ পেয়ে আসা শুরু করে, তখন ওই ছেলে গুলো দূরে পালিয়ে যাওয়ার সময় ৪ জন কিশোর গ্যাং এর সদস্যকে উপস্থিত জনতা আটক করে। পরে উপস্থিত জনতা চারজন কিশোরকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় রাত দেড়টার দিকে টেংরা এমসি বাড়ি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মারুফ (১৭), সাতখামাইর দুর্লভপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে আবিদ (১৬), সাতখামাইর ইসুর মোড় এলাকার জহিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭), পৌর ১নং ওয়ার্ডের রতন মিয়ার ছেলে জাহিদ (১৫), এই চারজন কিশোরকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা করে জানা যায় শ্রীপুর পৌর ১নং ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে জাকারিয়া (১৭) এই কিশোর গ্যাং এর মূল হোতা। সে বিগত সরকারের আমলে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাজে জড়িত ছিল। শ্রীপুর থানার পুলিশ জাকারিয়ার Facebook আইডিতে ছাত্রলীগের সাথে জড়িত থাকার প্রমান খোঁজে পায়।  শ্রীপুর থানার পুলিশ চারজন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com