1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার এখন ‘মৃত্যুফাঁদ’: ঝুঁকিতে চিকিৎসক-নার্স, রাজস্ব হারাচ্ছে সরকার। মানিকগেঞ্জ নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের সাথে হরিরামপুর প্রেসক্লাবের মত বিনিময়

শ্রীমঙ্গলে স্যাটেলাইট ক্লিনিক এবং হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ব্রেকিং দ্য সাইলেন্সের যৌথ উদ্যোগে স্যাটেলাইট ক্লিনিক এবং হেল্থ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুন ২০২৪) সকাল সাড়ে ১০টায় ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী ও অফিস ইনচার্জ পারভেজ কৈরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় হুগলিয়া চা বাগান নাটমন্দির প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য সহকারী মো. আব্দুল কাদির, হেল্থ সুপারভাইজার মো. সোহেল মিয়া, এফডাব্লিউবি পরিদর্শিকা অনামিকা পাল, পরিবার কল্যাণ সহকারী শিপ্রা চক্রবর্তী, পরিদর্শক ললিত দাশ ও সাতগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল বুনার্জী প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় বরাদ্দের দাবী করে সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “প্রজনন স্বাস্থ্য অধিকারের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহায়ক পরিবেশ তৈরি করতে নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা প্রদানকারী, শিক্ষাবিদ, সরকারী সংশ্লিষ্ট দপ্তর, রাজনৈতিক দল ও নেতৃত্বের সহযোগিতা প্রয়োজন।”

সভাপতির বক্তৃতায় চা বাগানের নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, এবং নারী ও কিশোরীদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস করার জন্য চলমান বিভিন্ন প্রশিক্ষন বিষয়ে উপস্থাপনা তুলে ধরে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী বলেন, “ব্রেকিং দ্য সাইলেন্স ও দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশ-এর সহায়তায় Increasing tea garden women workers and Adolescent girls Sexual and reproductive Health rights (WASH) নামক প্রকল্পটি এনজিও ব্যুরো কর্তৃক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং মৌলভীবাজার সদর উপজেলার ৭টি চা বাগানে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাস্তবায়িত করা হয়েছে।

প্রকল্পটির লক্ষ্য হলো, লিঙ্গভিত্তিক সহিংসতা সম্মিলিতভাবে প্রতিরোধে চা বাগানের নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকার নিশ্চিত করা এবং সমাজে ইতিবাচক মনোভাব তৈরি করা।”

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com