1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সদস্য, সম্মানিত ব্যক্তি ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত, হেল্পার গুরুতর আহত ফরিদপুরে দী’র্ঘ ১০ বছর পর রা’য়: কলেজছাত্রী অ*প*হরণ ও ধ-র্ষ-ণ মা*ম*লায় যুবকের যা*ব*জ্জী*বন! সান্তাহারে দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ আদমদীঘিতে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল, শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা বানারীপাড়ায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রব মৃধার জানাজা সম্পন্ন সাথী আক্তার হত্যার ঘটনায় গ্রেফতার ও ফাঁসির দাবিতে মাদারীপুরে মানববন্ধন

শ্রী শ্রী লোকনাথ – রামঠাকুর সেবাশ্রমের বাসন্তী পুজা ২৪ মার্চ থেকে শুরু

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
 চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার শুচিয়া পশ্চিম হারলায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বাসন্তী পূজা আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হবে। চলবে ২৮ মার্চ (শনিবার) পর্যন্ত। ২৪ মার্চ (মঙ্গলবার) সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস, ২৫ মার্চ (বুধবার) সপ্তমী বিহিত পূজা,সন্ধ্যা ৭ ঘটিকায় টিভি,বেতার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৬ মার্চ (বৃহস্পতিবার) অষ্টমী বিহিত পূজা ও সকাল ১০ ঘটিকায় বিশ্ব-শান্তি কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞের শুভারম্ভ,রাত ৯ ঘটিকায় সুধীর আচার্য্য ও মেরী আচার্য্যের পরিবেশনায় ধর্মীয় নাটিকা পরিবেশিত হবে। ২৭ মার্চ (শুক্রবার) নবমী বিহিত পূজা ও শ্রী শ্রী চন্ডীযজ্ঞের শুভারম্ভ, সন্ধ্যা ৭ ঘটিকায় মিশন দত্ত সপু’র পরিচালনায় ধর্মীয় ব্যান্ড অনুষ্ঠান পরিবেশিত হবে। রাত ৮ ঘটিকায় বাসন্তী পূজা উদযাপন পরিষদ’র সভাপতি সুজন মজুমদার শরন’র সভাপতিত্বে এক মহতি ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা যায়, উক্ত মহতি ধর্ম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করবেন শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রম্মচারী মহারাজ, ২৮ মার্চ (শনিবার) প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে পূজার সমাপ্তি হবে। উক্ত ৫ (পাঁচদিন)ব্যাপী অনুষ্ঠানমালায় জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য আশ্রমাধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রম্মচারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com