1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সততা ও জনবান্ধব কাজের জন্য প্রশংসিত ইউএনও মাহমুদুল হাসানের গজারিয়া থেকে মধুপুরে বদলি।

সাইফুল ইসলাম  
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা *মোঃ মাহমুদুল হাসান*কে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বদলি করা হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে ১৮ মে ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী কমিশনার মোঃ শওকত মেহেদী সেতু।
বিসিএস প্রশাসন ক্যাডারের দক্ষ কর্মকর্তা মাহমুদুল হাসান গজারিয়ায় যোগদানের পর থেকেই সততা, পেশাদারিত্ব ও জনবান্ধব মনোভাব দিয়ে দ্রুত মানুষের আস্থা অর্জন করেন। ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে তিনি সরাসরি তদারকি করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতাদের মতে, অফিসে গেলেই দ্রুত সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নেওয়া এবং সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করায় তার কাজের সুনাম ছড়িয়ে পড়ে। মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা এবং দুর্যোগকালীন সময়ে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার কারণে তিনি সহকর্মী ও জনগণের কাছে প্রশংসিত হয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এমন প্রশংসিত কর্মকর্তা মাহমুদুল হাসানকে এবার মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
তার স্থলে নরসিংদীর বেলাবো উপজেলার নির্বাহী কর্মকর্তা *উম্মে হাফছা নাদিয়া*কে গজারিয়া উপজেলায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com