1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
সফল মৎস্য চাষিদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন উপকরণ সরবরাহ পত্নীতলায় ২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে সীমিত পরিসরে পাথর উত্তোলনের চিন্তা, পরিবেশ সংরক্ষণে হচ্ছে কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী ‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার ‘খাল খনন ছিল শহীদ জিয়ার এক বিপ্লব, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের শুরু এই কর্মসূচি’ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? খাল সংকটে বছরে বছরে ক্ষতিগ্রস্ত বাংলাইল বিলের কৃষি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারের দক্ষিণ পাশে গোদারপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শান্তিরামের শান্তির প্রতীক সমাজসেবক হাছান আলী বাগেরহাটে কেনাবেচার বিরোধে দোকানিকে কুপিয়ে হত্যা

সফল মৎস্য চাষিদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন উপকরণ সরবরাহ

মাহফুজুল হক হিরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে পুকুরে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
২০২৫–২০২৬ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত মৎস্য খামার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ বিতরণ করা হয়। উপকারভোগী মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রের পাশাপাশি ১০ কেজি চুন ও ১০ কেজি মাছের খাদ্য উপকরণ প্রদান করা হয়।
বুধবার (৬ মে) পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং চাষীদের আর্থিক উন্নয়ন সম্ভব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com