1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে রাবি শিক্ষকদের দু’ঘণ্টার ক্লাস বিরতি

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে
অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক জারীকৃত পেনশন-সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকের  সুপার গ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে দুই ঘণ্টা ক্লাস বিরতি কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দু’ঘন্টা কর্মবিরতি বিরতির ঘোষণা দিয়েছি। তবে এসময় বিভাগের পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
এছাড়া ৪ জুন অর্ধদিবস কর্মসূচি পালন করবো। তারপরও যদি দাবি মেনে না নেয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।
প্রসঙ্গত, সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে গত রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোর্ডে একটি মানববন্ধন হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com