1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

সলঙ্গায় মানবিক সংগঠনের উপহার একটি ছাগল

## জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”। অসহায় ও সম্বলহীন বৃদ্ধ দম্পতি ওয়াহেদ-রহিমার জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে তাদের হাতে একটি ছাগল তুলে দিয়েছেন সংগঠনটি।
সলঙ্গা থানা সদর কুঠিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালের পরিত্যক্ত ভবনে মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি।বার্ধক্যের ভারে ন্যুব্জ,নেই কোনো আয়-রোজগারের পথ।ঠিক এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” পরিবার।
গতকাল শনিবার সকাল ৮টায় সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ছাগলটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম মাস্টার,সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সাংবাদিক আনিছুর রহমান এবং মডারেটর শাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি সহায়তা নয়,বরং এই ছাগলটি ভবিষ্যতে তাদের আয়ের একটি ছোট মাধ্যম হিসেবেও ভূমিকা রাখবে।
উল্লেখ্য,এর আগেও গত ঈদুল ফিতরে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠনটি এই দম্পতির পাশে দাঁড়িয়ে ঈদ উপহার হিসেবে এক বস্তা চাল, শাড়ি-লুঙ্গি,পাঞ্জাবি,গরুর মাংস, পোলাও এর চাল,তেল,চিনি,লাচ্ছা, লবণ,আলু,পেঁয়াজ,সাবান ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
স্থানীয়দের মতে,এমন উদ্যোগ সমাজে মানবিকতার চর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com